Muso Jam

A summer Covid surge is happening even though many have moved on from the virus

· The Independent

মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, চালক-শিক্ষার্থীসহ আহত অন্তত ১০

· Prothom Alo

স্থানীয় লোকজনের সঙ্গে বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ নামের বাসে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালক ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

Visit tr-sport.click for more information.

মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ যাওয়ার পথে সিংগাইরের বনদক্ষিণ বাজার এলাকায় বাসটি হামলার শিকার হয়। জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বাসে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘যতটুকু তথ্য পেয়েছি, ড্রাইভারসহ অনেকেই আহত হয়েছে। একটা স্টুডেন্টের মাথা ফেটে গেছে, আরও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ঘটনার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, ‘বনদক্ষিণ বাজারে আমাদের একটি গাড়ির ওপর হামলার ঘটনা ঘটেছে। এর আগে, গাড়িটা ওই এলাকার একটা অটোওয়ালার সাথে তর্কে জড়িয়েছিল। আমাদের স্টুডেন্টরা নেমে সম্ভবত অটোওয়ালাকে ধাক্কা মারছে। এরপর আর কী হয়েছে বিস্তারিত এখনো জানি না। তবে পরে গাড়িতে ওরা স্থানীয় লোকজনসহ হামলা চালিয়েছে।’

মানিকগঞ্জ থেকে শিক্ষার্থীদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত কালীগঙ্গা নামের বাসটিতে এই হামলা হয়েছে জানিয়ে তারেক বিন আতিক বলেন, ‘ওখানে প্রায় ১০ জনের মতো আহত হয়েছে। তাঁদের মধ্যে দুজনের খুবই মারাত্মক ইনজুরি হয়েছে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি। আমি দেখতে যাচ্ছি, অলরেডি পথে আছি।’

Read full story at source

High winds cause flight cancellations, delays at Sydney Airport

· The Age