Noida Authority gets new administrative hub as CM Yogi inaugurates Rs 390-crore HQ
· India Today
· India Today
· Prothom Alo

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন ‘দেশের শিক্ষিত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কাজ করছি। এ জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের শিক্ষার্থীরা। দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’
Visit playerbros.org for more information.
আজ শনিবার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। বুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, সরকারের অন্যতম লক্ষ্য এমন শিক্ষা নিশ্চিত করা, যা শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করবে। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে জ্ঞান ও দক্ষতার সমন্বয় থাকবে এবং শিক্ষার্থীরা বাস্তব জীবনের জন্য প্রস্তুত হবে।
সভাপতির বক্তব্যে বুয়েটের উপাচার্য অধ্যাপক একরামুল হক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘একটি কঠিন ভর্তি যুদ্ধ অতিক্রম করে তোমরা বুয়েটে স্থান পেয়েছ। এর সদ্ব্যবহার করতে হবে। বুয়েটের নিয়ম-শৃঙ্খলা মধ্যে থেকে নির্ধারিত সময়ের মধ্যেই কোর্স সম্পন্ন করতে হবে। বিদেশে উচ্চশিক্ষা নাও, তবে দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুয়েটের সহ–উপাচার্য অধ্যাপক আবদুল হাসিব চোধুরী, রেজিস্ট্রার অধ্যাপক নায়েব মো. গোলাম জাকারিয়া, বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক এ কে এম মাসুদ প্রমুখ।
· Sydney Morning Herald