Lando Norris wins Sao Palo Grand Prix, but Mercedes seal constructors title
· Al Jazeera
· Al Jazeera
· Prothom Alo

দুই যুগ আগের অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত প্রকৃত আসামির পরিবর্তে গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা মো. আলমাসকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে বলে মনে করেন হাইকোর্ট। আদালত বলেছেন, এ অবস্থায় তাঁকে আর আটক রাখা সমীচীন হবে না। তাই তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত।
Visit afnews.co.za for more information.
নামের মিলে প্রকৃত অভিযুক্ত ব্যক্তির পরিবর্তে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে কারাগারে থাকা মো. আলমাসের রিটের ধারাবাহিকতায় গতকাল রোববার হাইকোর্ট অবিলম্বে তাঁকে মুক্তি দিতে নির্দেশ দেন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া আদেশে এই অভিমত এসেছে।
এদিকে আলমাসের ছোট ভাই শেখ আলামিন আজ সোমবার বেলা পৌনে একটার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইরে এখনো তো ছাড়ে নাই।’
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন আলমাস। কারাগারের সামনে আলমাসের স্ত্রীসহ অন্য স্বজনেরা আছেন বলে জানান শেখ আলামিন। তিনি বলেন, তাঁরা আলমাসের মুক্তির অপেক্ষায় আছেন।
আলমাসের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে আলমাস (কারাগারে থাকা) এবং দণ্ডিত ব্যক্তির পরিচয় ও বিস্তারিত তথ্য যাচাইয়ে তদন্তের নির্দেশ দেন। আদেশে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তাঁর তত্ত্বাবধানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অনুসন্ধান (তদন্ত) পরিচালনা করতে বলা হয়। আদেশ পাওয়ার তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এর ধারাবাহিকতায় প্রতিবেদন গত সপ্তাহে আদালতে জমা পড়ে। এতে বলা হয়, গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আলমাস এই মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। প্রকৃত আসামি মো. আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
আগের ধারাবাহিকতায় রিটটি আদালতের গতকালের কার্যতালিকা আদেশের জন্য ওঠে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ ও আবদুল্লাহ আবু সাঈদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান ও সহকারী অ্যার্টনি জেনারেল মহিউদ্দীন মো. হানিফ।
বিবেচনায় অনুসন্ধান প্রতিবেদন
গ্রেপ্তার হওয়া মো. আলমাস এবং মিরপুর থানায় অস্ত্র আইনে করা মামলায় দণ্ডপ্রাপ্ত মো. আলমাছ দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি বলে অনুসন্ধান প্রতিবেদনের সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের সিদ্ধান্ত অংশটুকু হাইকোর্টের আদেশে উল্লেখ করা হয়েছে।
সিদ্ধান্তে বলা হয়েছে, গ্রেপ্তার মো. আলমাস (বাবা শেখ খলিল) অস্ত্র আইনের মামলাটির সাজাপ্রাপ্ত আসামি নন।
আবেদনকারীর আইনজীবী তাঁকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ প্রার্থনা করেন। এই প্রার্থনার বিরোধিতা না করে রাষ্ট্রপক্ষ বলে, প্রতিবেদনে এসেছে, গ্রেপ্তার ব্যক্তি মামলার দণ্ডপ্রাপ্ত আসামি নন।
ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ আলমাস অবশেষে মুক্তি পাচ্ছেনঅবিলম্বে মুক্তির নির্দেশ
হাইকোর্ট আদেশে আরও বলেন, আবেদনকারীকে (আলমাস) প্রাথমিকভাবে বেআইনিভাবে আটক রাখা হয়েছে বলে তাঁরা মনে করেন। এ অবস্থায় তাঁকে আরও আটক রাখা সমীচীন হবে না। তাই তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত।
আদেশে বলা হয়, সুতরাং রিট আবেদনকারী মো. আলমাস ওরফে মো. আলমাছকে (পিতা শেখ খলিল) অবিলম্বে কারা হেফাজত থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হলো। আদেশের অনুলিপি পাওয়ামাত্র আবেদনকারীকে অবিলম্বে মুক্তি দিতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারিনটেনডেন্টকে নির্দেশ দেওয়া হলো। আদেশের অনুলিপি অবিলম্বে তাঁর কাছে পাঠাতে বলা হলো।
আদেশের অনুলিপি প্রয়োজনীয় তথ্য ও ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল-১১–এর বিচারকের কাছে পাঠাতেও বলা হয়েছে।
দণ্ডিত আলমাছ কানাডায়, এক বছর ধরে কারাগারে নিরপরাধ আলমাসদুই যুগ আগের মামলা
আলমাসের রিট আবেদন ও রিটে সংযুক্ত নথিপত্রের তথ্য বলছে, মো. আলমাছ (২৪) ও মো. নাজমুল আলম মামুনের (২২) বিরুদ্ধে মিরপুর থানায় ২০০২ সালের ১০ এপ্রিল অস্ত্র আইনে মামলা করে পুলিশ।
মামলায় ২০০৪ সালের ১৯ জুন ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১১ রায় দেন। রায়ে মো. আলমাছকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি নাজমুল খালাস পান।
নথিপত্র থেকে জানা যায়, রায় ঘোষণার সময় আলমাছ পলাতক ছিলেন। তাঁর নামে সাজা পরোয়ানা ইস্যু করা হয়।
২০২৪ সালের ২০ মার্চের পরোয়ানার পরিপ্রেক্ষিতে আলমাসকে (বাবা শেখ খলিল) সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গত বছরের ৪ নভেম্বর আদালতে হাজির করে পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠান।
‘নামের মিলে ১০ মাস ধরে কারাগারে, প্রকৃত আসামি কে তদন্তের নির্দেশ’ শিরোনামে প্রথম আলোয় গত ৪ অক্টোবর একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
· Axios

There is no Nvidia — nor an AI boom as we know it — without Jensen Huang. He has reassured jittery markets with his words, bankrolled a trillion-dollar buildout and put economies on his shoulders.
Visit bettingx.bond for more information.
Why it matters: Global markets must confront a terrifying reality: The AI ecosystem's first "too big to fail" executive is suddenly vulnerable, and there is no backup plan if he is forced to step down.
Catch up quick: Huang apologized Sunday and Nvidia's board launched an independent probe after he admitted to having a relationship with a woman named Alice Huang, an alleged Chinese operative.
The big picture: Keeping his job is one thing. Maintaining the ability to steady markets, finance customers and shape government policy is another.
These are the five questions that now loom over the AI boom:
1. What happens to Nvidia? Forged 33 years ago (initially using a Denny's as an impromptu office), Nvidia is a uniquely founder-driven company, making any potential leadership transition incredibly perilous. Investors have little precedent for valuing the company without him.
2. What happens to the market? Huang has repeatedly rescued the AI trade from bearish sentiment.
3. What happens to the companies that depend on him? The risks vary across an industry that relies on Nvidia for chips, capital and credibility.
4. Where does the investigation lead? Southeast Asia's data center boom puts the limits of U.S. chip restrictions in focus.
5. What happens to Huang's advocacy? His arguments for selling chips to China and embracing open AI models will face renewed scrutiny, with many of his comments potentially being seen in a new light due to the relationship.
The bottom line: Huang has made himself the AI boom's indispensable man.