Iran Says It Targeted US Positions In The Region In Response To Attack
· NDTV

Visit michezonews.co.za for more information.
· NDTV

Visit michezonews.co.za for more information.
· Prothom Alo

বিশ্বকাপের মঞ্চে রূপকথা নতুন কিছু নয়। কিন্তু কখনো কখনো এমন গল্প লেখা হয়, যা কল্পনাকেও হার মানায়। এবার সেই গল্প লিখছে কেপ ভার্দে—আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট ছোট দ্বীপের এক দেশ, যার জনসংখ্যা মাত্র পাঁচ লাখের একটু বেশি।
সেই কেপ ভার্দেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছে।
Visit mwafrika.life for more information.
গ্রুপ ‘এইচ’-এ সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা নিশ্চিত করেছে শেষ ৩২-এ খেলা। রানার্সআপ হয়ে ওঠা এই দল আগামী ৩ জুলাই মায়ামিতে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনার।
ছোট এই দেশটির বিশ্বকাপে জায়গা পাওয়াই ছিল বিস্ময়কর। বিশ্বকাপ ইতিহাসে জনসংখ্যার বিচারে তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে তারা যোগ্যতা অর্জন করেছিল। আর এখন তারা সবচেয়ে ছোট দেশ হিসেবে পৌঁছে গেছে নকআউট মঞ্চে।
প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই ইতিহাস গড়ল কেপ ভার্দে।অনেকে ভাবতে পারেন, ৪৮ দলের বিশ্বকাপে নতুন ফরম্যাটের সুবিধা পেয়েছে তারা। কিন্তু বাস্তবতা ভিন্ন। আফ্রিকান বাছাইপর্বে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কেপ ভার্দে। পেছনে ফেলেছে বিশ্বকাপে নিয়মিত মুখ ক্যামেরুনকে। প্লে-অফের ঝুঁকিতেও পড়তে হয়নি। এরপর বিশ্বকাপে নিজেদের গ্রুপেও দ্বিতীয় হয়েছে তারা। সেরা তৃতীয় দল হওয়ার অপেক্ষা করতে হয়নি!
এই পথচলা তাই নিছক সৌভাগ্য নয়, প্রাপ্যতার গল্প।
এবার তাদের সামনে আর্জেন্টিনা। কাগজে-কলমে ব্যবধান বিশাল। বাস্তবতাও সেটাই বলে—এখানেই হয়তো শেষ হবে কেপ ভার্দের স্বপ্নযাত্রা। কিন্তু এই দল এখন পর্যন্ত যা করেছে, তাতে ‘সম্ভব’ আর ‘অসম্ভব’-এর সীমারেখা বারবার মুছে গেছে।
অন্যদিকে কেপ ভার্দের এই সাফল্য যেন নতুন দরজাও খুলে দিয়েছে আর্জেন্টিনার জন্য। গ্রুপ রানার্সআপ হিসেবে এই প্রতিপক্ষ পাওয়ায় বর্তমান চ্যাম্পিয়নদের সামনে পথ এখন অনেকটাই মসৃণ মনে হচ্ছে।
কেপ ভার্দেকে হারাতে পারলে শেষ ষোলোয় আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা বেলজিয়াম। দুই ম্যাচেই ফেবারিট থাকবে আর্জেন্টিনা। তবে আসল পরীক্ষা হতে পারে কোয়ার্টার ফাইনালে, যেখানে অপেক্ষা করতে পারে পর্তুগাল।
কারা উঠল শেষ ৩২–এ, বাদ পড়ল কারাতাহলে কি দেখা মিলবে দুই মহাতারকার মহারণ? ক্রিস্টিয়ানো রোনালদো বনাম মেসি—বিশ্বকাপের মঞ্চে প্রথমবার! দীর্ঘ ক্যারিয়ারে বহুবার মুখোমুখি হলেও বিশ্বকাপে কখনো হননি। বয়সের বাস্তবতায় (মেসি ৩৯, রোনালদো ৪১) এটিই হয়তো হতে পারে তাদের শেষ দ্বৈরথ।
দারুণ ছন্দে আছে আর্জেন্টিনাসেমিফাইনালে ব্রাজিল বা ইংল্যান্ডের মতো শক্ত প্রতিপক্ষও থাকতে পারে সামনে। তবু ড্রয়ের বিন্যাস বলছে, আর্জেন্টিনার সামনে সুযোগটা বড়।
আর কেপ ভার্দে? তারা হয়তো জানে, গল্পের শেষ কোথায়। কিন্তু তাতে কী—এই গল্প তো শেষ হওয়ার আগেই অমর হয়ে গেছে।
কোন হিসাব মিললে নকআউটে যাবে ইরান· National Post
Visit tr-sport.bond for more information.