Muso Jam

হল থেকে হলে ছুটছেন তারকারা

· Prothom Alo

পবিত্র ঈদুল ফিতরের সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহ থেকে প্রেক্ষাগৃহ ছুটছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, সিয়াম আহমেদ, নাজিফা তুষিরা; দর্শকের সঙ্গে হলে বসে সিনেমা দেখছেন তাঁরা।

ঈদের দিন মুক্তি পেয়েছে ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। টিকিট পেতে কাড়াকাড়ি করছেন দর্শকেরা। সিনেমা নিয়ে দর্শকের উন্মাদনার মধ্যে সিনেমার প্রচারে হল থেকে হল ঘুরছেন তারকারা।

Visit bettingx.bond for more information.

স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে হাজির হয়েছিলেন চঞ্চল চৌধুরী, বাঁধন, শ্যামল মাওলা, শরীফুল রাজ, সাবিলা নূর।
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। দর্শকের সঙ্গে বনলতা এক্সপ্রেস দেখে সাংবাদিকদের সামনে আসেন শিল্পীরা।
চঞ্চল চৌধুরী বলেন, ‘হল অডিয়েন্সে (দর্শক) ভর্তি ছিল। হাউসফুল হলে যে কারও ভালো লাগে। দর্শকের মধ্যে যে উচ্ছ্বাস দেখলাম, সেটাই আমাদের ভালো লাগা।’

টিম ‘বনলতা এক্সপ্রেস’। ছবি: ফেসবুক থেকে

সিনেমায় শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তাঁর ভাষ্য, ‘দর্শকেরা পুরো জার্নিটা গল্পের সঙ্গে কানেক্ট করছে। ইমোশনাল মোমেন্টে (আবেগঘন মুহূর্তে) পিনপতন নীরবতা, আশপাশ থেকে কান্নার শব্দ আসছে। ভারী নিশ্বাসের শব্দ আসছে। ১০ থেকে ১২ বার আমার চোখটা ভিজে গেছে।’
ঈদের আরেক সিনেমা ‘দম’–এও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। সিনেমাটি নিয়ে নিশোও হলে হলে ছুটছেন। ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় হাজির হন আফরান নিশো, সঙ্গে সিনেমার অভিনয়শিল্পী পূজা চেরী, প্রযোজক শাহরিয়ার শাকিল ও নির্মাতা রেদওয়ান রনিকেও দেখা গেছে।

হল ভিজিটে টিম ‘দম’। ফেসবুক থেকে

নিশো বলেন, ‘দর্শকের এক্সপ্রেশন ও রিঅ্যাকশন খুবই ভালো। আমরা খুবই আনন্দিত। গোয়িং গ্রেট সো ফার। এটা তো আজকে শুরু। আমি যত দিন বেঁচে আছি, হলে অডিয়েন্সের রিঅ্যাকশন ফিজিক্যালি এক্সপেরিয়েন্স করতে চাই। এর থেকে সুন্দর আর কিছু হয় না।’

ভক্তের সঙ্গে সিয়াম আহমেদ। ফেসবুক থেকে

মেহেদী হাসানের ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুস্মিতা চ্যাটার্জি। শনিবার হল থেকে হলে ঘুরেছেন সিয়াম। প্রথম শো দেখে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা “রাক্ষস” যেটা ভেবে বানিয়েছিলাম, অডিয়েন্সরা সেটার সঙ্গে কানেক্ট করতে পারছেন। বারবার বলছিলাম, দিস ইজ নট জাস্ট অ্যানাদার কমার্শিয়াল ফিল্ম। আজকে থেকে “রাক্ষস” আপনাদের হয়ে গেছে।’
গত শনিবার স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা সিটি শপিং মল শাখায় ‘প্রেশার কুকার’ সিনেমার প্রচারে গিয়েছিলেন নাজিফা তুষি, প্রান্তর দস্তিদার, নির্মাতা রায়হান রাফীসহ আরও কয়েকজন।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। বরাবরের মতো এবারও তাঁকে সিনেমার প্রচারে দেখা যায়নি। কোনো হলে যাওয়ার খবরও মেলেনি।

মাল্টিপ্লেক্সে ‘দম’, সিঙ্গেল স্ক্রিনে ‘প্রিন্স’
স্টার সিনেপ্লেক্সসহ বেশির ভাগ মাল্টিপ্লেক্সে শো–সংখ্যায় শীর্ষে রয়েছে দম। প্রতিদিন গড়ে ২৭টির মতো শো চালাচ্ছে স্টার সিনেপ্লেক্স; স্টার সিনেপ্লেক্সের বাকি চার সিনেমার মধ্যে এটিই সর্বোচ্চ শো পেয়েছে। এরপর ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’ রয়েছে। কারিগরি জটিলতায় এখনো স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ মুক্তি পায়নি। ছবিটি সিঙ্গেল স্ক্রিনে শীর্ষে রয়েছে। দেশজুড়ে ১৩৩টির মতো হলে মুক্তি পেয়েছে ‘প্রিন্স’।

‘প্রিন্স’ দেখতে ঢাকার মধুমিতা হলে দর্শকের ভিড়। মাসুম অপু

ঈদের দিন হল ভাঙচুর
পরিবেশকদের কাছ থেকে নির্ধারিত সময়ে ‘প্রিন্স’ না পাওয়ায় ঈদের দিন বেশ কয়েকটি হল শো চালাতে পারেনি। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। প্রযোজনা প্রতিষ্ঠানটি ছবিটির পরিবেশনাও করছে।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন গতকাল রোববার প্রথম আলোকে জানান, অনেক হলমালিক সিনেমাটি নির্ধারিত সময়ে না পাওয়ায় টিকিট বিক্রি করেও শো চালাতে পারেননি; বেশ কয়েকটি সিনেমা হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ ত্রিশালের চিত্রপুরী সিনেমা হল, সৈয়দপুরের তামান্না সিনেমা হল, মাদারীপুরের টেকেরহাটে সোনালী সিনেমা হলসহ বেশ কয়েকটি হলে ভাঙচুরের খবর মিলেছে। বেশ কয়েকটি হলে সিনেমাটি চালানো যায়নি।

চিত্রপুরী সিনেমা হলের কর্ণধার আখতারুজ্জামান কাজল প্রথম আলোকে জানান, আড়াই লাখ টাকায় প্রিন্স সিনেমাটি নিয়েছেন তিনি। সার্ভারে সিনেমাটি না পাওয়ায় ঈদের দিন দুপুর ১২টা ও বেলা ৩টার শো চালাতে পারেননি তিনি। পরিবেশক প্রতিষ্ঠান ছবিটি দিতে পারেনি।

‘পাবলিক হলের ৩০০ চেয়ার ভাঙচুর করেছে। জেনারেটর ভাঙছে। লাইট ভাঙছে’, বলেন আখতারুজ্জামান কাজল।

হলের মালিকেরা বলছেন, ঈদের আগের দিন রাতে ছবি সার্ভারে তোলার কথা ছিল পরিবেশকদের। সেখান থেকে ডাউনলোড করে হলের মালিকেরা চালাতে পারবেন। তবে ঈদের দিনও দুপুর পর্যন্ত বেশ কয়েকটি সিনেমা হলের সার্ভারে ছবি দেওয়া হয়নি।
শনিবার আখতারুজ্জামান কাজল বলেছেন, দুটি শো মিস হওয়ার পর বিকেল ৫টার দিকে সিনেমাটি সার্ভারে পেয়েছেন। তবে সাউন্ড আসে না, ফলে এখনো কোনো শো চালাতে পারেননি।

‘দম’ দেখতে ভিড়, দর্শকেরা কী বলছেন?

মাদারীপুরের টেকেরহাটে সোনালী সিনেমা হলের কর্ণধার রাহুল খান জানান, নির্ধারিত সময়ে সিনেমা পাওয়ার আশায় দুপুর ১২টা ও বেলা ৩টার শোর টিকিট বিক্রি করেছিলেন তিনি। তবে ঈদের দিন সার্ভারে সিনেমা না পাওয়ায় শো চালাতে পারেননি। ফলে দর্শকেরা তাঁর হলে ভাঙচুর করেছেন।

রাহুল খান বলেন, ‘দর্শকেরা চেয়ার–টেবিল ভাঙচুর করেছেন। দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে হয়েছে।’ দিনভর ভাঙচুরের পর সন্ধ্যা সার্ভারে সিনেমাটি পেয়েছেন তাঁরা। সন্ধ্যা ৬টার শো চালিয়েছেন তাঁরা। এর বাইরে মধুমিতাসহ বেশ কয়েকটি সিনেমা হলে কথা বলে জানা গেছে, তারা ছবিটি নির্ধারিত সময়ের আগে পেয়েছে। ফলে প্রদর্শনীতে কোনো ঝামেলা হয়নি।

অভিযোগের বিষয়ে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের কর্ণধার শিরিন সুলতানাকে ফোন করা হলে তাঁরা সাড়া মেলেনি। হলের মালিকেরা জানান, লোকবল কম থাকায় কারিগরি জটিলতা সামলাতে পারেননি পরিবেশকেরা। ধীরে ধীরে জটিলতার সুরাহা হচ্ছ

Read full story at source

Danish PM rides Trump Greenland row into election resurgence

· Financial Times

‘On the backs of women who have shouted’: Why this classic Australian work still matters

· The Age