পাঠকের ছবি (২৭ জুন ২০২৬)
· Prothom Alo
পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
Visit rouesnews.click for more information.
ভোরবেলা আর শিউলি ফুলের মধ্যে এক অদ্ভুত সুন্দর মিল আছে। রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়প্রত্যুষে সূর্যের আলোয় শীতলক্ষ্যার তীরে শ্রমিকদের ব্যস্ততা। শীতলক্ষ্যা নদী, ডেমরা, ঢাকানীরব জল, শিকারের অপেক্ষায় সবুজের আড়ালে এক বক। প্রকৃতির ক্যানভাসে ধৈর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। ছবিটি সম্প্রতি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের লেকের পাড় থেকে তোলাএকদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, সঙ্গে বাতাসও। ছাতা থাকার পরও তাই বৃষ্টির ঝাপটায় ভিজে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম, একটা পাখি গাছের ডাল আর পাতার মাঝে বৃষ্টি বাতাস উপেক্ষা করে টিকে থাকার চেষ্টা করছে। মুঠোফোনেরর আলোয় পাখিটিকে বুলবুলি মনে হলো। পাখিটি কি বাসায় যেতে পারে নি হঠাৎ বৃষ্টিতে, নাকি তার বাসাই নাই? সঙ্গী পাখিটি কই? বুলবুলি সামাজিক, সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। দল বেঁধে থাকে। পাখিটি কি দলছুট তবে? মানুষের মধ্যে যেমন দলছুট মানুষ থাকে পাখিদের মধ্যেও কি তেমন থাকে! চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলাপ্লাস্টিকের বোতল কোড়ানো, চ্যাপটা করা, বিক্রি করা...এটাও একটি পেশা। ক্রিসেন্ট লেক, ঢাকাশুধু গাছ নয়, এ এক জীবন্ত ইতিহাসের প্রহরী, ছায়ার নিচে লুকিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা স্মৃতি। সলিমুল্লাহ মুসলিম হলের সামনে থেকে ছবিটি সম্প্রতি তোলাএকটি বেসরকারি বিদ্যালয়ে লাঠিখেলা ও ঢোলের তালে চলছে ঐতিহ্যবাহী লাঠি উৎসবের প্রস্তুতিমূলক মহড়া। সলঙ্গা, সিরাজগঞ্জআকাশের অসীমতায় বিকেলের স্টেডিয়াম। বরগুনা স্টেডিয়াম, বরগুনাদালানকোঠার সাইনবোর্ড নৈসর্গিক সৌন্দর্যে সজ্জিত বাগের ওপরে, আরেকটি কিনারায়। আধুনিক ভাষা ইনস্টিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়এই সবুজ প্রকৃতি যেন আত্মাকে প্রশান্তি দেয়। দিয়াবাড়ি, উত্তরা